ছবি: সংগৃহীত
খেলা

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের 

সান নিউজ অনলাইন

দাপুটে পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এ ম্যাচ।

বাংলাদেশের বোলাররা দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন মাত্র কয়েক রানে। বাংলাদেশের দেওয়া ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৭ রানে থামে ক্যারিবীয়রা। এর আগে ব্যাট হাতে ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ব্যাট হাতে বাংলাদেশকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য ৯১ আর সাইফ ৮০ রানের ইনিংস খেলেছেন।

ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুঁড়িয়ে দেওয়ার পথে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। একাদশে থাকলেও কোনো ওভার করেননি পেসার মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন।

এ জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় (১৭৯ রানে) এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা