সংগৃহীত
খেলা

বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

সান নিউজ অনলাইন

চলতি মাসেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। বাংলাদেশ টিমের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে এই ক্যারিবিয়ান টিম। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ।

টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস এবং ব্যাটসম্যান আমির জাঙ্গু। চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়ের ফিরেছেন ওয়ানডে দলে। ওয়ানডে দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট।

এছাড়া দলে দুই ফরম্যাটে খেলবেন, আছেন শারফেইন রাদারফোর্ড, গুডাকেশ মোতি, জেডেন সিলস, রোমারিও শেফার্ড এবং ব্র্যান্ডন কিংদের মতো পরিচিত মুখগুলো।

গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে।

ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

টি–টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, 'আমরা এমন একটি দল গঠন করেছি, যারা জয়ের মানসিকতা এবং শক্ত দলীয় সংহতি বজায় রাখতে পারবে। দীর্ঘমেয়াদে সফলতার জন্য এই দুটি বিষয়ই সবচেয়ে জরুরি।' বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য দারুণ সুযোগ দেবে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের, যা বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে সহায়ক হবে।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে। তিনটি ওয়ানডেতেই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে যা ২৭ অক্টোর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা