খেলা

বিসিবির প্রস্তাবে মাশরাফির না

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলে জাতীয় দলের নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটসহ ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন দেশসেরা অধিনায়ক। তবে করোনা পরবর্তী বিসিবির প্রস্তাবিত ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন না মাশরাফি।

তিন দল নিয়ে বিসিবি একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। আগামী ১১ অক্টোবর মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি। বাংলাদেশ টেস্ট দলের পুলে থাকা ক্রিকেটাররা একটি দুই দিনের ম্যাচ শেষ করেছেন। এরপর আরও একটি দুই দিনের ম্যাচ খেলবেন তারা। এরপর বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল ও হাই পারফরম্যান্স দল নিয়ে হতে পারে ওয়ানডে টুর্নামেন্টটি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের সূত্রমতে, বিসিবির নির্বাচকরা মাশরাফিকে জিজ্ঞেস করেছেন খেলতে পারবেন কিনা। কিন্তু করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠা মাশরাফি জানিয়েছেন তার ফিটনেস খেলার পর্যায়ে নেই। ফিটনেস ফিরে পেতে সময় লাগবে দুই সপ্তাহ। কারণ তিনি বিসিবি আয়োজিত স্বতন্ত্র অনুশীলন করেননি। কিন্তু বিসিবির টুর্নামেন্টটি হবে এক সপ্তাহ পরে। মাশরাফি তাই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা