সাদিও মানের জোড়া গোলে লিভারপুলের জয়
খেলা

সাদিও মানের জোড়া গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে সাদিও মানের জোড়া গোলে শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসিকে হারিয়ে সহজ জয় পেয়েছে লিভারপুল। রোববার (২০ সেপ্টেম্বর) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ০-২ গোলে হারায় লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে দু'দলের লড়াই হয়েছিল সমান তালেই। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় চেলসি। ফাঁকায় এগিয়ে যাওয়া সাদিও মানেকে পেছনে থেকে আটকে রেখে লাল কার্ড দেখেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। যদিও শুরুতে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়ে চেলসি। পাঁচ মিনিট জেতেই এগিয়ে যায় লিভারপুল। সালাহর সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সে দারুণ এক কাটব্যাক করেন রবার্তো ফিরমিনো। লাফিয়ে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান মানে।

দুই মিনিট পর বিপদ ডেকে আনেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা। সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করে ফেলেন তিনি। বল ধরে ফেলে মানে। আর ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি এ ফরোয়ার্ড।

৬৫তম মিনিটে অবশ্য দারুণ সেভ করেন কেপা। জিওর্জিনো উইনালদামের জোরালো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। দুই মিনিট পর ভালো সুযোগ ছিল চেলসিরও। ম্যাসন মাউন্টের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৩তম মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করেন জর্জিনহো। তার স্পটকিক ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ডি-বক্সের মধ্যে ভের্নারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চেলসির জার্সি গায়ে এটাই জর্জিনহোর প্রথম পেনাল্টি মিস।

৮৩তম মিনিটে ব্যবধান কমানোর ভালো সুযোগ পেয়েছিল চেলসি। বদলি খেলোয়াড় টমি আব্রাহামের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন অ্যালিসন।

ম্যাচের শেষ মুহূর্তে হ্যাটট্রিক প্রায় হয়ে গিয়েছিল মানের। দূরপাল্লার অসাধারণ এক শট নিয়েছিলেন সেনেগালের এ ফরোয়ার্ড। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। পরের মিনিটে সালাহও ফাঁকায় সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শটও ঠেকিয়ে দেন কেপা।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা