খেলা

বার্সার জয়ের দিনে মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্কঃ

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয়টা ছিল প্রত্যাশিত। কাঙ্ক্ষিত জয়টা আসলো এবং, নতুন মৌসুমের প্রস্তুতিটাও সারলো বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে প্রীতি ম্যাচে জিরোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সা।

নতুন মৌসুম শুরুর আগে দল নিয়ে সমর্থকদের দুশ্চিন্তা ছিল চরমে। তবে, প্রীতি ম্যাচের পারফরম্যান্সে কিছুটা আশা ফিরে পাচ্ছে কাতালানরা। দলবদল নিয়ে নানা নাটকীয়তার পর গেল সপ্তাহে জিমন্যাস্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরেন লিওনেল মেসি। যদিও সে ম্যাচে স্বরূপে দেখা যায়নি আর্জেন্টাইন তারকাকে।

তবে, এদিন জিরোনার বিপক্ষে শুরু থেকেই চেনা ছন্দে লিও মেসি। বারবার প্রতিপক্ষের ডি-বক্সে হানা দিতে থাকে মেসির দল। ২১ মিনিটে কাতালানদের লিড এনে দেন ফিলিপে কৌতিনিয়ো। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান মেসি। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটি তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ করে জিরোনা।

তবে, কিছুক্ষণ পরই আবারও লাইম লাইটে মেসি। ৫১ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) জোয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে এলচের মুখোমুখি হবে বার্সেলোনা। ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কাতালানদের লা লিগা মিশন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা