ছবি: সংগৃহীত
জাতীয়
দ্বাদশ নির্বাচন

শেষ হলো প্রার্থীদের প্রচার-প্রচারণা 

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। তফসিল অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয় আজ সকাল ৮ টায়। অর্থাৎ সকাল ৮ টার পর থেকে কোনো প্রার্থী মিছিল-মিটিংসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবখানেই বিরাজ করছে নির্বাচনে আমেজ। টেকনাফ থেকে তেঁতুলিয়া ভোটারদের দ্বারে দ্বারে ছুটে প্রচার-প্রচারণা চালিয়েছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সব প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮ টায় প্রচার শেষ হয়।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে সাংবাদিকদের নির্দেশনা

সেক্ষেত্রে কেউ আইন অমান্য করলে ৬ মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। কমিশন চাইলে শুনানি করে কারও প্রার্থিতা বাতিলও করতে পারে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) দ্বাদশ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হয়।

আরও পড়ুন: টানা ৩ দিনের ছুটি শুরু

ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ও ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। এর আগে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৯ কোটি ১১ লাখ। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৮ কোটি ১০ লাখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা