সংগৃহীত
জাতীয়

শেষ সময়ে নির্বাচনী প্রচার-প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার আজই শেষ দিন। আনুষ্ঠানিকভাবে আগামীকাল (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হচ্ছে সব ধরনের প্রচার-প্রচারণা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থী এবং সমর্থকরা। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয় যানজট।

আরও পড়ুন: তেলের দাম সমন্বয় করা হবে

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এ যানজট দেখা যায়।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে গাড়ি আটকে নির্বাচনী শোডাউন ও প্রচার-প্রচারণায় দেখা দেয় যানজট। এ ছাড়াও আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় থেকে টিএসসি পর্যন্ত র‍্যালির কারণেও যানজট সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও রাজধানীতে গত কয়েক দিন ধরেই নির্বাচনবিরোধী প্রচারণা চলছে। এই অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাইকোর্ট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আরও পড়ুন: ২০২৪ জ্বালানিতে সমস্যা হবে না

দু’দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করায় অনেকেই অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। তবুও রাজধানীজুড়ে গাড়ির চাপও রয়েছে বেশ। এতে করে যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১-৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা