ফাইল ছবি
জাতীয়

চলতি সংসদের শেষ অধিবেশন কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল জাতীয় সংসদের ২৫ তম অধিবেশন বসছে। এটি সাধারণ নির্বাচনের আগে বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে।

আরও পড়ুন: আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

রোববার (২২ অক্টোবর) বিকেল ৪ টায় এ অধিবেশন শুরু হবে।

গত ৫ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫ তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বর্তমান সংসদের ২৪ তম অধিবেশন ৯ টি বৈঠকের পর শেষ করা হয়।

আরও পড়ুন: এসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। এ কারণে সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়।

তবে এ বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, চলতি বছরের ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা