ছবি: সংগৃহীত
জাতীয়

দুর্গোৎসবের ২য় দিন, আজ সপ্তমী

নিজস্ব প্রতিবেদন: আজ মহাসপ্তমী, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার দ্বিতীয় দিন।

আরও পড়ুন: মহাষষ্ঠী, শারদোৎসব শুরু

প্রতিটি মণ্ডপে শোনা যাচ্ছে ঢাকের বোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত প্রাঙ্গণ। দেবীর আগমনী সুরে ভক্তকুল এখন মাতোয়ারা। দেশের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভুজা দূর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আয়োজন শুরু হয়। দেবীর সাথে মণ্ডপে আরও অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী।

আরও পড়ুন: আজ রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ

আগামী ৪ দিন পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে মেতে থাকবেন ভক্তরা।

শনিবার (২১ অক্টোবর) দূর্গাপূজার মহাসপ্তমী। দেবী দূর্গার আগমন পূর্বাহ্নের মধ্যে সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রয়েছে অঞ্জলি প্রদান।

রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির, গুলশান-বনানী সর্বজনীন পূজা উদযাপন পরিষদ মণ্ডপ, পুরান ঢাকার তাঁতী বাজার, শাঁখারী বাজারসহ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার সাথে শুরু হয়েছে দূর্গাপূজা।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত প্রণব চক্রবর্তী জানান, ষষ্ঠীর সকালের পর্ব কল্পারম্ভ। আমরা সংকল্প করলাম পূজা করবো।

কল্পনা করছি, দেবী বিল্ববৃক্ষে এসেছেন, তাকে আমরা পূজা করেছি। এটাই কল্পারম্ভ। বোধন ও অধিবাসের মধ্য দিয়ে সন্ধ্যায় দেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, দেবী এবার ঘোটকে আগমন এবং ফিরে যাবেন বলে ছত্রভঙ্গ হবে, তাই আমরা দেবীর কাছে বর চাইবো। সব প্রতিকুলতায় তিনি যেন আমাদের শক্তি জোগান।

আরও পড়ুন: মনপুরা মনোয়ারা বেগম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শুক্রবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দূর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের মণ্ডপ ও বাড়িঘর পাহারা দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমাদের পার্টির সবাই খুব ভালো মানুষ- এটা দাবি করারও কোনো উপায় নেই। কারণ কিছু ঘটনা ঘটে। বাড়িঘরে আগুন লাগে, জমি দখল করে। একটা অশুভ উদ্দেশ্যে ঘটনাগুলো ঘটিয়ে থাকে।

আরও পড়ুন: সবজির দাম চড়া

তিনি বলেন, এদের ব্যাপারে আমরা সতর্ক করছি। পুনরাবৃত্তিরোধে এ ধরনের ঘটনার জন্য আমরা কিছু ব্যবস্থা নিতেও শুরু করেছি।

এ দিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজার শুভেচ্ছা বিনিময়কালে বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কেউ রক্ষা পাবে না। দূর্গাপূজায় পুলিশের সাইবার ইউনিট সক্রিয় থাকবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে দূর্গাপূজা হবে ২৪৫ টি মণ্ডপে।

আরও পড়ুন: ফল প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর

রোববার (২২ অক্টোবর) মহাঅষ্টমী, এ দিন হবে সন্ধিপূজা এবং রামকৃষ্ণ মিশন ও মঠে অনুষ্ঠিত হবে কুমারী পূজা।

সোমবার (২৩ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা এবং মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ শারদীয় উৎসব। এবার দেবী এসেছেন ঘোটকে, যাবেনও ঘোটকে। এর অর্থ সবকিছু ছত্রভঙ্গ হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা