জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আরও পড়ুন : একদিনে আরও ১২ জনের প্রাণহানি

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব ভবন ও প্রাঙ্গণ নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়। বিকেল থেকে সদস্য দম্পতিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্লাব আঙ্গিনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আর্কষণ ছিলেন বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছে

এর আগে সপ্তাহব্যাপী ক্লাব সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর শিশু আনন্দমেলার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং আজ ভোরে মিনি ম্যারাথনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়। আজ মিনি ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা