সংগৃহীত
জাতীয়

১ জানুয়ারির ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে গার্মেন্টস খাতের শ্রমিকদের যেই ধর্মঘট আহ্বান করা হয়েছিল দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে তোপখানা রোডের মেহেরাব প্লাজায় অবস্থিত সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংগঠনটির প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন এই ঘোষণা দেন।

তিনি জানান, ‘দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে অনিবার্য কারণে ১ জানুয়ারি থেকে ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হলো। ধর্মঘটের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে। আশা করছি ধর্মঘট শুরুর আগেই সরকার ও মালিকদের শুভবুদ্ধির উদয় হবে। এছাড়াও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।’

আরও পড়ুন: দেশে ফিরলেন পিটার হাস

তিনি আরও বলেন, শ্রমিকদের বুকচাপা কান্না ও অসহায় দীর্ঘশ্বাসে বাতাস ভারি হচ্ছে। পরিস্থিতি দেয়ালে পিঠ ঠেকিয়েছে। এই অবস্থায় গত ১ ডিসেম্বর সরকারকে যে আল্টিমেটাম আমরা দিয়েছিলাম, সেই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা ছাড়াও সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা শ্রমিক শ্রেণির সর্বোচ্চ নেতৃত্ব ও সমাজের জ্ঞানী-গুণীদের কাছে শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য জোড়াল দিকনির্দেশনা চাই। পুরো সিভিল সোসাইটির সমর্থনও প্রত্যাশা করছি।

এ এ এম ফয়েজ হোসেন জানান, ‘পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাপ দেওয়া হচ্ছে। তবে সেই চাপে আমাদের কর্মসূচি স্থগিত করিনি। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘাতেরও সৃষ্টি হচ্ছে। এছাড়াও গার্মেন্টগুলোর সামনে মালিকদের সন্ত্রাসী বাহিনী অবস্থান করছে। ধর্মঘটের ফলে শ্রমিকদের জীবন যাতে ঝুঁকিতে না পড়ে, তাই আপাতত আমাদের ধর্মঘট স্থগিত করছি। আমাদের সঙ্গে মালিক পক্ষ বা সরকারের আলোচনা হয়নি।’

আরও পড়ুন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসএসপির নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান, সমন্বয়ক হারুন অর রশিদ, মোশাররফ হোসেন, বাচ্চু ভূইয়া, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, নেক মোহাম্মদ, শাহ আলম হোসাইন, ইঞ্জি. মো. ওসমান গণি, বাবুল বিশ্বাস ও রফিকুল ইসলাম।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা