সংগৃহীত ছবি
জাতীয়

হারুনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সাথে তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের সকল ধরনের লেনদেন স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ১২ অঞ্চলে ঝড়ের আভাস

রোববার (১৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সাবেক ডিবি প্রধান হারুন ও তার পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে চলমান সকল লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এ সকল হিসাব দিয়ে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিতের সময় আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যায় প্রহসন করা হয়েছে

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এই নির্দেশটির ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর ২৬ (২) ধারা প্রযোজ্য হবে। এই চিঠিতে হারুন ও তার স্ত্রী-সন্তানদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

এদিকে স্থগিত করা হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা