ছবি: সংগৃহীত
জাতীয়

১৬ ডিসেম্বর এড়িয়ে চলবেন যেসব সড়ক 

নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এ দিনে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে বাঙালি পায় তার প্রত্যাশিত স্বাধীনতা।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে এ দেশের মানুষ। এবারও দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।

এ ‍দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন: জাপার সাথে আ’লীগের বৈঠক আজ

বিজয় দিবসে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে রাত সাড়ে ৩ টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলো গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিকল্প সড়কগুলো হলো-

(১) সব যানবাহন ঢাকা বিমানবন্দর-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।
(২) আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে চলাচল করবে।
(৩) টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

আরও পড়ুন: চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়

এ দিন নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হলো। নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা