সংগৃহীত
জাতীয়

নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয় এলাকার গৌরনগর নড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত কিশোরের (১৬) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত এক কিশোরের মরদেহ উদ্ধার করি। এ সময় ঐ কিশোরের গলায় কাটা ও জখমের চিহ্ন ও গামছা দিয়ে গিঁট লাগানো ছিল। নিহতের পেট ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলায় তা থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। অজ্ঞাত ঐ কিশোরের পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও কালো হাফহাতা টি-শার্ট ছিল।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

তিনি আরও জানায়, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা