সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলীর মাতুয়াইলের একটি নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে মো. শাহ আলম (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু আজ

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বাদশা মিয়া জানান, আজ সকালে আমরা নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদে ঢালাইয়ের ফিনিশিং এর কাজ করছিলাম। পরে সে অসাবধানতাবশত ৮ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তফসিল ঘোষণা সন্ধ্যায়

তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আমতলী থানা এলাকায়। বর্তমানে, নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলের পাশে থাকতেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা