সংগৃহীত ছবি
জাতীয়

নয়াপল্টনে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : আগুনে পুড়ল ১৫০০ মুরগি

বুধবার (১৫ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র চোখে পড়ে।

দেখা গেছে, সকাল থেকে সেখানে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকলেও দুপুর ১টায় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কার্যালয়ের সামনেও বসে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সেখানে যে কোনো ধরনের যানবাহন পার্কিং কিংবা লোকসমাগমে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। রাস্তায় যান চলাচল স্বাভাবিকের তুলনায় কম।

আরও পড়ুন : পলাতক আসামি গ্রেফতার

কার্যালয়ের সামনে দায়িত্বরত কর্মকর্তা ও পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) সেন্টু জানান, আমাদের নিরাপত্তা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। যান চলাচল স্বাভাবিক আছে। মানুষ নিরাপদে কাজ করতে পারছেন।

তিনি আরও বলেন, কোনো অস্থিতিশীল পরিস্থিতি সামনে এলে আমাদের ফোর্স সেটা নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত। কার্যালয়ের সামনে এখন পর্যন্ত কোন নেতাকর্মীকে দেখা যায়নি বলেও নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় যুবক নিহত

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে চলছে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের পঞ্চম ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপিসহ সমমনা দলগুলো কঠোর কর্মসূচিতে যায়। এই ঘটনার পরদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা