দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২১৫৮
জাতীয়
করোনা পরিস্থিতি

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২১৫৮

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৮৩ জনে।

একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৬৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৩ হাজার ৯৮৩।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ। এসব নমুনা পরীক্ষায় দুই হাজার ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আরও ৩২ জন। তাদের নিয়ে বাংলাদেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট চার হাজার ৩৮৩ জনে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা