সংগৃহীত ছবি
জাতীয়

ছাত্র সমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সর্ববৃহৎ ছাত্র সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা।

আরও পড়ুন : কাওলা-ফার্মগেট সময় লাগবে ১০ মিনিট

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর তিনি ছাত্রসমাবেশের মঞ্চে ওঠেন।

এদিন সাড়ে তিনটার পরে শিখা চিরন্তন গেট দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার আগমনে স্লোগান দিতে থাকেন সমাবেশে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন : স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত

ছাত্রলীগের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে এসে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন তারা। দুপুর ১টার পর থেকে সমাবেশস্থলের প্রবেশমুখে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির গেট, বাংলা একাডেমির সামনের গেট, কালী মন্দিরের গেট ও রমনার আইইবির সামনের গেটেও ভিড় দেখা যায়। এসময় সমাবেশস্থলে প্রবেশ করতে নেতাকর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা