সংগৃহীত
জাতীয়

১৩ দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন। তিনি জাকার্তা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুত বিজিবি

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি ৫-৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৪৩তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন ও ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে, সেইসাথে ঐ দিন সন্ধ্যায় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

আরও পড়ুন: কুশীলবদের চিহ্নিত করতে হবে

রাষ্ট্রপতি মালয়েশিয়া ও তিমুর-লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আসিয়ান সচিবালয়ের সূত্র জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্বদানের কথা রয়েছে।

প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ ১৮টি দেশ এ ফোরামের সদস্য।

আরও পড়ুন: বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষক

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩ তম ‘আসিয়ান’ শীর্ষ সম্মেলন ও ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন। তিনি ও তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন সেখানে।

আগামী ১৬ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা