ছবি-সংগৃহীত
জাতীয়

চাপে নেই, আমরাই সুন্দর নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা কারও চাপে নেই। আমরা একটি স্বচ্ছ, সুন্দর নির্বাচন চাই। সেখানে আমরা সবার সহযোগিতা চাই। আমি প্রায়ই বলে থাকি কোনো ধরনের মারামারি ছাড়া ইলেকশন একা সরকার চাইলে বা ইলেকশন কমিশন চাইলেই হবে না। সেই সংঘাতবিহীন নির্বাচন চাইলে সব দল-মতের আন্তরিক ও ঐকান্তিক ইচ্ছা থাকতে হবে। তাহলে কিন্তু সংঘাতবিহীন নির্বাচন সম্ভব হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানির অর্থ জব্দ

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকটি নির্বাচন মোটামুটি সংঘাতবিহীন হয়েছে। এইযে মেয়র ইলেকশন হলো কোথাও লোক মরেনি। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। সংঘাত-মারামারির কালচার থেকে বের হতে হবে।

তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে ভয় পাচ্ছেন, শেখ হাসিনার সরকারই বাংলাদেশের নির্বাচনকে টেকসই করেছে, গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনার কমিটমেন্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা কারও চাপে নেই। আমরা নিজেদের তাগিদেই স্বচ্ছ নির্বাচন করি। কারও চাপের মুখে আমরা স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না।

আরও পড়ুন : বঙ্গবন্ধু হত্যা নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে হবে

ড. আব্দুল মোমেন, অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখলেও দেখতে পারেন। তাদের ওখানেও তো গন্ডগোল, তাদের ওখানেও নির্বাচন নিয়ে সমস্যা। সুতরাং ওইগুলো আমাদের ধারে কাছে না।

নির্বাচনের সময়ে পশ্চিমা বিশ্বের চাপ আছে, এ অবস্থায় জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকের এজেন্ডা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার প্রধানের অ্যাপয়েন্টমেন্টের বিষয়গুলো শেষ মুহূর্তে ফাইনালাইজড হয়। অবশ্যই তাদের বৈঠকের সম্ভবনা আছে। তারা আমাদের দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো চাপ-টাপের মধ্যে নেই। মিডিয়া বোধহয় খুব চাপের মধ্যে আছে। আমরা একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন করতে চাই। আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

আরও পড়ুন : মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী

তিনি বলেন, আমরা গত সাড়ে ১৪ বছরে যে অভাবনীয় সাফল্য অর্জন করেছি, সেটা যদি বাংলাদেশের মানুষ মনে করে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছি যাদের মঙ্গলের জন্য, যাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। তারা যদি মনে করে যে এইগুলো তাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই তারা আমাদের ভোট দেবে। এটা আমাদের বিশ্বাস।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি। আমরা মনে করি বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত কখনো নেয় না। তারা অত্যন্ত সোচ্চার এবং তারা ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেয়। তারা নিজের মঙ্গল চিন্তা করে। তারা যদি নিজেদের মঙ্গল চিন্তা করে তাহলে আমার ধারণা তারা আওয়ামী লীগকে ভোট দেবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা