ছবি : সংগৃহিত
জাতীয়

জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুত বিজিবি

নিজস্ব প্রতিনিধি: বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের দায়িত্ব পালনে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।

আরও পড়ুন: চাপে নেই, আমরাই সুন্দর নির্বাচন চাই

এ কে এম নাজমুল হাসান বলেন, নির্বাচনের সময় আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করি।

আসন্ন নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে বিজিবি বদ্ধপরিকর বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনি কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লা এবং ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আরও পড়ুন: র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেলেন করভি রাখসান্দ

ডিজি সীমান্তে হত্যা প্রসঙ্গে বলেন, সীমান্তে হত্যা আমরা কেউই কামনা করি না। বিজিবি সব সময় এর জোরালো প্রতিবাদ করে।

গত পাঁচ মাসে সীমান্তে হত্যা অনেকটা কমেছে। আমরা সীমান্তে হত্যা শূন্যের ঘরে নিয়ে আসতে চাই বলেও জানান তিনি।

আরও পড়ুন: কুশীলবদের চিহ্নিত করতে হবে

বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা