সংগৃহীত
জাতীয়

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ সেপ্টেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলবে সে সময়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ম্যাক্রোঁ

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস।

আজ তাকে নিয়ম অনুসারে আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেবে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে হাসান ফয়েজ সিদ্দিকীকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করানো হয়অ

আরও পড়ুন: মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে রায় প্রকাশ

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের ২১ আগস্ট পড়ালেখা শেষ করে জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন ফয়েজ সিদ্দিকী। ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট ও ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি করপোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন এ বিচারপতি। এছাড়াও বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও।

আরও পড়ুন: আপিল বিভাগে নিরাপত্তা জোরদার

এ বিচারপতি ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগে ও ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান। এছাড়াও ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ।

১৯৮০ সালের ২৩ এপ্রিল তার বড় ভাই বিচারপতি আবু বকর সিদ্দিকী মুন্সেফ হিসেবে বিচার বিভাগের নিয়োগ পান। ১৯৯৭ সালে জেলা ও দায়রা জজ হন। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি ও ২ বছর পর স্থায়ী নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ১০ অক্টোবর আপিল বিভাগে নিয়োগ পান। ২০২১ সালে ১৫ জুলাই অবসরে যান । এরপর আবু বকর সিদ্দিকী আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা