সংগৃহীত ছবি
জাতীয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ আদালত 

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে হাইকোর্ট ও নিম্ন আদালতের সকল বিচারিক এবং দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকছে আদালতের কার্যক্রম।

আরও পড়ুন: কাল থেকে সাধারণ ছুটি ঘোষণা

রোববার (৪ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম ভূঞা স্বাক্ষরিত পৃথক ২টি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বর্তমান পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে বাংলাদেশের প্রধান বিচারপতি যেই কোনো সময় জরুরি বেঞ্চ গঠনপূর্বক বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।

আরও পড়ুন: যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়

অপরদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দেশের সকল অধস্তন আদালত/ট্রাইব্যুনালের বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যে কোনো সময় যে কোনো আদালত/ট্রাইব্যুনালকে বিচারকার্য পরিচালনার আদেশ প্রদান করবেন।

সেক্ষেত্রে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১ বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্বরত থাকবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা