সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন ম্যাক্রোঁ

নিজস্ব প্রতিনিধি: ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছেন। ১৯৯০ সালের পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট এবারই প্রথম ঢাকা সফরে আসছেন।

জাতীয় কূটনৈতিক সূত্রগুলো ম্যাক্রোঁর ঢাকা সফরে আসার এ তথ্যটি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত

ঢাকার একটি সূত্র জানায়, আগামী ১১ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসবেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।

অনেকেই জি-২০ সম্মেলনে আসছেন। সেই সুযোগে তারাও আমাদের দেশে আসার একটি উদ্যোগ নিয়েছেন। বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিলেন।

আরও পড়ুন: ডিএমপি কমিশনারের সাথে পিটার হাসের সাক্ষাৎ

ম্যাক্রোঁর সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে ড. মোমেন জানান, রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বাড়ানো ও ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ আমাদের অনেকগুলো ইস্যু আছে। সেইসাথে নিয়মিত অভিবাসন ইস্যুও থাকে। সেগুলো আমাদের নরমাল ইস্যু।

তিনি আরও বলেন, জলবায়ু ইস্যু বড় ইস্যু, বিশেষ করে ফ্রান্সের সাথে। ফ্রান্স লিডারশিপ এ বিষয়ে রোল প্লে করে। ম্যাক্রোঁকে আমরা বলতে চাই, লস অ্যান্ড ডেমেজ ইস্যুটা তহবিল করার জন্য উদ্যোগ নিন। টাকা সংগ্রহে তিনি উদ্যোগ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে প্যারিস সফরে গিয়েছিলেন। ঐ সময় সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

আরও পড়ুন: খালেদার বিরুদ্ধে নাইকো মামলা চলবে

জানা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা