ছবি: সংগৃহীত
জাতীয়
দুই কংগ্রেসম্যান ঢাকায়

রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন আজ।

রোববার (১৩ আগস্ট) বিকেল ৪ টার দিকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় দলগুলোর নেতাদের সাথে চা-চক্রে বসবেন।

আরও পড়ুন: বিদেশি শক্তির পরামর্শে চলি না

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করার কথা রয়েছে। তবে ইসলামপন্থী দল জামায়াতের সাথে বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এদিন বেলা সাড়ে ১১ টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান।

আগামীকাল সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা।

এদিকে শনিবার (১২ আগস্ট) ভোরে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক সস্ত্রীক বাংলাদেশে পৌঁছান।

অপরদিকে আজ ভোরে ঢাকায় পৌঁছান হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইসের।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা