‘রোহিঙ্গা প্রত্যাবাসনকে নিরুৎসাহিত করছে মিয়ানমার’
জাতীয়

‘রোহিঙ্গা প্রত্যাবাসনকে নিরুৎসাহিত করছে মিয়ানমার’

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা প্রত্যাবাসনকে নিরুৎসাহিত করার কৌশল নিয়েছে মিয়ানমার সরকার। এমন অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরো বেশি সহযোগিতা চাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৪ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন পররাষ্ট্র সচিব।

এ সময় রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ যখন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে প্রত্যাবাসন নিশ্চিত করার চেষ্টা করছে ঠিক সেই সময় মিয়ানমারের রাখাইনে অভিযান চালিয়ে শরণার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চান তিনি।

অনলাইন সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, রোহিঙ্গা সমস্যায় যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে। করোনা সংকটেও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণের কথা তুলে ধরেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা