ছবি : সংগৃহিত
জাতীয়

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

নিজস্ব প্রতিনিধি: মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আযহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ খুলছে।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হ‌য় পবিত্র ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদ। এদিকে ঈদের ছুটি এক দিন বৃদ্ধি করে চার দিন করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

ফলে ঈদুল আযহার ছুটি ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন ছিল। পাশাপাশি শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদের ছুটি সব মিলে পাঁচ দিন।

টানা পাঁচদিন ছুটি কাটিয়ে আজ রোববার সরকারি-বেসরকারি কর্মজীবীরা অফিসে যোগ দেবেন। পাশাপাশি ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও খুলবে।

আরও পড়ুন: তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

তবে নাড়ীরর টানে অনেকে গ্রামে ঈদ করতে গেছেন, তারা ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তারা আরো দু'একদিন পর ফিরবেন।

তাই বলা যায়, অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও দুই-তিন দিন । আর তখনই রাজধানী ঢাকা ফিরবে চিরচেনা সেই পুরনো রূপে।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এবার ঈদের দিনে ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী।

আরও পড়ুন: মানুষের ভাগ্য গড়তে এসেছি

তিনি আরও জানিয়েছেন, ঈদের আগের ২ দিন (মঙ্গলবার ও বুধবার) ও ঈদের দিন (বৃহস্পতিবার) মিলে ৩ দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন । এর মধ্যে তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা