ছবি : সংগৃহিত
জাতীয়

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ২ দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন।

আরও পড়ুন : বাংলাদেশে ভ্যাট চালু হয়

এর আগে শনিবার (১ জুলাই) সকাল ৮ টায় গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী ৮ টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে বেলা সাড়ে ১১ টার দিকে কোটালীপাড়া পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। সেই সাথে স্লোগানে স্লোগানে বরণ করে নেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

এ দিন কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সেখানে আনুষ্ঠানিকতা শেষে সরকার প্রধান বিকেল ৩ টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

আরও পড়ুন : জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে

টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।

আরও পড়ুন : আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

পরদিন রোববার (২ জুলাই) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নিজ বাড়িতে বিশ্রামে যাবেন।

এরপর দুপুর ১ টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা