ছবি: সংগৃহীত
জাতীয়

পৌনে ১১ লাখ বাংলাদেশির কর্মসংস্থান 

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থ বছরের (২০২২-২৩) ১৫ জুন পর্যন্ত কাজের উদ্দেশে ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরও পড়ুন : নির্বাচনে যাই হোক, সম্পর্ক অটুট থাকবে

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুীর সভাপতিত্বে এ প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, গত অর্থ বছরের (২০২১-২২) একই সময়ে (১৫ জুন, ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিলেন। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে ১৫.৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গেছেন।

আরও পড়ুন : গ্রিসে রক্ষণশীলদের বিশাল জয়

সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ইমরান আহমদ জানান, জনশক্তি রফতানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সাথে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়া সরকার দলীয় সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ জুন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৫২১ বিদেশগামীকে ২ হাজার ৮১ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন ধরনের অভিবাসন ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা