ছবি: সংগৃহীত
জাতীয়

এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

সোমবার (২৯ মে) দুপুর পৌনে ১ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ কিশোরের মৃত্যু হয়।

অজ্ঞাত পরিচয় (১২) ঐ কিশোরকে উদ্ধার করে নিয়ে আসা মনির হোসেন জানান, বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে একটি রড পড়ে ঐ কিশোরের মাথায় ঢুকে যায়।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পরে আমি ঐ দিক দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ঐ কিশোরের মৃত্যু হয়। এখন পর্যন্ত ঐ ছেলের নাম পরিচয় কিছুই জানতে পারিনি। আমি মানবিক দিক বিবেচনা করে ঐ কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলাম। কিন্তু তাকে বাঁচানো গেল না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড পড়ে ঐ কিশোরের মাথার ঢুকে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে মৃত্যু হয়।

আরও পড়ুন : স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা