ছবি : সংগৃহিত
জাতীয়

ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন : আমরা চূড়ান্ত কর্তৃপক্ষ নই

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের নিমিত্তে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য মালিক ও শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন : এবার ৪৩ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী

এসময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা অতীতের ন্যায় এবার ঈদেও যান চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা দেবেন বলে আশ্বাস দেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। আইজিপি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় মিলিত হন।

পুলিশপ্রধান আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পেশাদারত্বের সঙ্গে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে হবে। ইদানীং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে।

আরও পড়ুন : গাড়ি ভাঙচুরকারীরা রাজনৈতিক কর্মী

তিনি এক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। কারণ যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

আইজিপি বলেন, বিপণিবিতান, শপিংমল ও বাজারের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। তিনি ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা-বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন : আকাশপথে চাপ বাড়বে ১৯ এপ্রিল

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন ইউনিয়ন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা