ছবি : সংগৃহিত
জাতীয়

সোমবার গোপালগঞ্জে মসজিদ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে ৬টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন : ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত

সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দু’টি মডেল মসজিদ উদ্বোধন করবেন।

তিন তলা বিশিষ্ট এ মডেল মসজিদে আধুনিক সব ব্যবস্থা রয়েছে। এ মসজিদে এক সাথে এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারী ও পুরুষদের জন্য পৃথক ওজুখানা ও নামাজের স্থান রয়েছে।

আরও পড়ুন : রফতানি বৃদ্ধিতে কাজ করছে সরকার

এছাড়া রয়েছে লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হিফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা রাখা হয়েছে। আর এমন মসজিদ নির্মাণ করায় খুশি সাধারণ মানুষসহ মুসল্লিরা।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

আরও পড়ুন : রামগড় স্থলবন্দর নির্মাণে বাধা নেই

ইসলামকি ফাউন্ডেশন, গোপালগঞ্জ এর ফিল্ড সুপারভাইজার খন্দকার লুৎফর রহমান বলেন, এ মসজিদ উদ্বোধন হলে মুসল্লিদের জন্য নামাজ আদায় সহজতর হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই মডেল মসজিদ দু’টির সকল কাজ শেষ করা হয়েছে বলে জানান গণপূর্ত অধিদপ্তর, গোপালগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের চেয়েও বাংলাদেশে তাপমাত্রা বেশি

প্রসঙ্গত, ১২ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া ও ১১ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে মুকসুদপুর উপজেলা মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা