ছবি: সংগৃহীত
জাতীয়

২৫০ টির মতো দোকান পুড়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় ২৫০ টির মতো দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আরও পড়ুন : সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫ টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার ফাইটাররা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর সোয়া ১ টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি।

হেলাল উদ্দিন জানান, আগুন লাগা নিউ সুপার মার্কেটের ৩ তলা ভবনে ১২০০ টির মতো দোকান রয়েছে। আমরা এখন পর্যন্ত ধারণা করছি, প্রায় ২৫০টির মতো দোকান পুড়ে গেছে। কারণ একপাশ আগুনে একেবারে পুড়ে গেছে। এছাড়াও অনেকগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

আমরা এখনো ভেতরে ঢুকতে পারিনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভেতরে ঢুকলে আসল চিত্র জানা যাবে।

তিনি আরও বলেন, বঙ্গবাজারের ক্ষত না কাটতেই নিউ মার্কেটে আগুন লাগলো। আমরা এই আগুনের দ্রুত তদন্ত চাচ্ছি। কোনও নাশকতা, না অন্য কিছু তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। এরপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই আমাদের চাওয়া।

আরও পড়ুন : আব্রাহাম লিংকন’র প্রয়াণ

এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ার কারণে অসুস্থ দমকল কর্মীসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।

আরও পড়ুন : নিউ মার্কেটে আগুনে আহত ৩১

প্রসঙ্গত, ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা