ছবি: সংগৃহীত
জাতীয়

মালামাল বের করছেন আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের পাশাপাশি নিজেদের ঘাড়ে করে মালামাল বের করছেন বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : নিউ মার্কেটে আগুনে আহত ১৭

শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডস্থল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন বলেন, ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্নি নির্বাপনে সহায়তা করছে। সেই সাথে উৎসুক জনতাদের নিয়ন্ত্রণ করছে। এছাড়াও ক্ষতি হতে থাকা সম্পদগুলো রক্ষার জন্য পুলিশ সহায়তা করে আন্তরিকভাবে।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

খ মহিদ উদ্দিন আরও জানান, আপনারা খেয়াল করে দেখবেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিজেদের ঘাড়ে করে প্রচুর মালামাল বের করছে। প্রায় ২ ঘণ্টা ধরে পুলিশ সদস্যরা মালামাল বের করার চেষ্টা করছে। পাশাপাশি উৎসুক জনতাকে কন্ট্রোল করছে, যাতে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থার লোকেরা ঠিকভাবে কাজ করতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসে ৩০ টি ইউনিটসহ সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

আরও পড়ুন : ঢাকা কলেজ থেকে নেওয়া হচ্ছে পানি

প্রসঙ্গত, শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের ধারণা, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা।

আরও পড়ুন : নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তবে এ বিষয়ে এখনো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা