ছবি: সংগৃহীত
জাতীয়

হাতিরঝিলে বোট থেকে পড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র-ন্যাটোর গোপন নথি ফাঁস

শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এবাদত হোসেন (৪৭) মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের সরদারপাড়া গ্রামে। তিনি ঐ এলাকার মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : জাপানে ১ কোটি ৭০ লাখ মুরগির মৃত্যু

এবাদত হোসেনের স্ত্রীর বড় ভাই আতিয়ার হোসেন বলেন, আজ অফিসের একটি অনুষ্ঠান ছিল মেরুল বাড্ডার একটি রেস্টুরেন্টে। সেখান থেকে তারা কয়েকজন হাতিরঝিলে ঘুরতে আসেন। তারা প্যাডেল বোট নিয়ে হাতিরঝিল লেকে যান।

এবাদত হোসেন ঐ প্যাডেল বোট থেকে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন, এবাদত হোসেন নামে এক ব্যক্তি অফিস কলিগদের নিয়ে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। সেখানে অসাবধানতাবশত তিনি প্যাডেল বোট থেকে পড়ে পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা