ছবি: সংগৃহীত
জাতীয়

বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক : ভস্মীভূত বঙ্গবাজারে এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা মার্কেটে।

আরও পড়ুন : দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা আছে

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে ভবনটির ৪ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার জানান, সকাল ৮ টা ৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : বান্দরবানে গোলাগুলিতে নিহত ৮

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টার পর লাগা আগুনে বঙ্গবাজারের ৫ টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারেরও বেশি দোকানপাট পুড়ে ছাই হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও যোগ দেন। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন : আসুন কল্যাণমুখী রাষ্ট্র গঠনে শামিল হই

এ ঘটনায় হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঐ আগুনের রেশ কাটতে না কাটতে আবার আরেক মার্কেটে আগুন লাগলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা