ছবি: সংগৃহীত
জাতীয়

পাঁচ হাজার দোকান পুড়েছে

নিজস্ব প্রতিনিধি: অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ হাজার দোকান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আরও পড়ুন: সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

এতে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রাথমিকভাবে সাতশ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানানা তিনি।

হেলাল উদ্দিন বলেন, সব পুড়ে শেষ হওয়া করা পর্যন্ত এই আগুন নেভার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই অগ্নিকাণ্ড বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে।

আরও পড়ুন : জাতীয় জরুরি সেবা সাময়িক বন্ধ

ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজারই দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের।

আরও পড়ুন : পুলিশ সদর দপ্তরের ব্যারাকে আগুন

প্রসঙ্গত, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট।পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ তথ্যমতে আগুন পুলিশ সদর দপ্তরের ব্যারাবেও ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা