জাতীয়

গরু আনতে গিয়ে সীমান্তে নিহত হলে সরকারের দায় নেই : খাদ্যমন্ত্রী

সান নিউজ ডেস্ক:

যারা ভারতে অবৈধভাবে গরু আনতে যায় তাদের মৃত্যুতে সরকারের দায় নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী (গৌরবের ৭৩ বছর) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, যে দুই বাংলাদেশি ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এর আগে গত ২২ জানুয়ারি খাদ্যমন্ত্রীর নির্বাচনি এলাকায় পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নাই। আমরা গরুর বিট খুলতে দেবো না। এজন্য আমাদের উপজেলা ও জেলা আইনশৃঙ্খলা কমিটি ও বিজিবির রেজুলেশন করা হয়েছে। এরপরও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গিয়ে গুলি খেয়ে মারা যায়, তার দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না।’

অনুষ্ঠানে রাজশাহী বিসিকের (অব.) এজিএম আব্দুল লতিফ সভাপতিত্ব করেন। মূল আলোচক ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোকবুল হোসেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনসুর রহমান ও পবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া প্রসঙ্গে কাদের সিদ্দিকীর মন্তব্য

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা