প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (শনিবার) তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন এই সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

আরও পড়ুন: বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাইস্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জনসভা মঞ্চ থেকে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় বাস্তবায়িত ৪৩টি প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্যা খন্দকার জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভার মাঠ উপচে অন্তত ৫ কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হবে। এখানকার শতভাগ মানুষ যে নেত্রীকে ভালোবাসে তা প্রমাণ করবে আগামী ২৫ তারিখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা