ছবি : সংগৃহিত
জাতীয়

মহান একুশে ফেব্রুয়ারি, অনুপ্রেরণার উৎস

সান নিউজ ডেস্ক : ২১শে ফেব্রুয়ারি, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এদিনে মায়ের ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলনরত সংগ্রামী ছাত্রদের রক্তে ভেসে গিয়েছিল রাজপথ।

আরও পড়ুন : রাজধানীতে ডিএমপির নির্দেশনা

পাকিস্তানি শাসকগোষ্ঠী ঘোষণা দিলেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ তখন ১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যুবসমাজসহ দেশের সর্বস্তরের মানুষ সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসে। সেদিন জনতার এই মিছিলে পুলিশ গুলিতে শহীদ হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ অনেকে।

১৯৫২ সালের এদিনে শহীদের রক্ত ধারার পথ ধরেই এসেছিল স্বাধীনতা। ২১শে ফেব্রুয়ারি বাঙালির গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাস যুগ যুগ ধরে আমাদের আত্মমর্যাদায় সমুন্নত এক মহান জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা।

জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সারা বিশ্বেও দিবসটি পালিত হচ্ছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এই ভাষা আন্দোলন বাঙালির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। অমর একুশে ফেব্রুয়ারি বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে। একুশের চেতনা বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’- গান গেয়ে অগণিত শহীদের রক্তে রঞ্জিত দিবসটি সমগ্র বাঙালি জাতি শ্রদ্ধা ভরে পালন করে। ফুল হাতে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ছুটে দেশের সর্বস্তরের মানুষ।

এদিনে বাংলাদেশসহ সারাবিশ্বে আজ শ্রদ্ধাভরে স্মরণ করা হবে ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারদের। আরও শ্রদ্ধা জানানো হবে ভাষা আন্দোলনে শহীদ ড. মুহম্মদ শহীদুল্লাহ, প্রফেসর আবুল কাসেম থেকে শুরু করে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী জানা-অজানা সবাইকে।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে নৌকাডুবি, ২ পর্যটকের মৃত্যু

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সশ্রদ্ধ চিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর নেতৃত্ব দেন এবং কারাবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা সংগ্রামীকে, যাদের দূরদৃষ্টি, অসীম ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ফলে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। এই বাঙালি জাতীয়তাবাদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব-এর আদর্শকে ধারণ করে গত ১৪ বছরে বাংলাদেশকে আমরা বিশ্বে উন্নয়নের রোল মডেল এ পরিণত করেছি।’

আরও পড়ুন : শহীদের রক্ত বৃথা যেতে পারে না

তিনি আরও বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’- যা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে অর্জিত হবে। সেই সাথে আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। এদিন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।সংবাদপত্র, টেলিভিশন ও বেতারে অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা