জাতীয়

সীমানার খসড়া আগামী সপ্তাহে

সান নিউজ ডেস্ক: ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান সীমানাকে খসড়া হিসেবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে সেগুলো এবং এরই মধ্যে অনেকেই নিজ উদ্যোগে যেসব আবেদন জমা দিয়েছেন, সেগুলো শুনানির পর বিধি-বিধানের আলোকে চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: সন্ধ্যায় রাষ্ট্রপতি মনোনয়ন

তিনি বলেন, এই বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে। আমরা আগেরটা চূড়ান্তভাবে প্রকাশ করবো। এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে সেই আপত্তি এবং এরই মধ্যে নিজ থেকে যে আবেদনগুলো জমা পড়েছে, সেগুলো শুনানি করে আমরা বলতে পারবো আসলে কয়টায় কী হয়েছে।

আরও পড়ুন: র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি

তিনি আরও বলেন, আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেবো। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে। এরপর যে আইন আছে প্রথম হচ্ছে ভৌগলিক অখণ্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা চতুর্থত জনসংখ্যার ঘনত্ব। এ সবগুলোর বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা