প্রতীকী ছবি
জাতীয়

হেলিকপ্টারে র‌্যাবের নজরদারি

সান নিউজ ডেস্ক: রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেস্থলের ওপরে নিরাপত্তা জোরদারে র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

শনিবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ঠেকিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এজন্য বোম্ব ডিসপোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার মাঠে নজরদারি করছে।

আরও পড়ুন: কারও কাছে তেল বিক্রি করবো না

তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এছাড়া যে কোনো ধরনের হামলা ও নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশপথসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান।

বহু নাটকীয়তার পর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার গণসমাবেশ বেলা ১১টার আগেই শুরু হয়। গতকাল (শুক্রবার) বিকেল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। আজ ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।

আরও পড়ুন: গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা