প্রতীকী ছবি
জাতীয়

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন: ড্রেজারডুবিতে নিখোঁজ আরও ৪ লাশ উদ্ধার

নিহতের নাম জুনায়েদ বুগদাদী (১২)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, জুনায়েদ নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে সকালে বাসা থেকে বের হয় স্কুলে যাওয়ার জন্য। স্কুল যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মানুষের বুকে গুলি চালিয়েছিল বিএনপি

জুনায়েদের গ্রামের বাড়ি চাঁদপুর উত্তর উপজেলার ছোট হলুদিয়া গ্রামে। তার বাবার নাম আতাউর রহমান। ঢাকার পূর্ব নাখালপাড়ায় বাবা-মায়ের সঙ্গে থাকতো। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা