জাতীয়

দুই যুবককে কুপিয়ে জখম

সান নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত দুই ব্যক্তি হলেন, মো. মানিক মিয়া (২৮) ও নয়ন মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সুদের টাকা নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আহত মানিকের চাচা দুলাল বলেন, রাত ১২টার দিকে কয়েকজন মানিককে ও তার বন্ধু নয়নকে কুপিয়ে জখম করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। আহত মানিকের অবস্থা গুরুতর, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেলায় ঘুরতে গিয়ে ছাত্রের মৃত্যু

তিনি আরও বলেন, মানিক ও নয়ন জানিয়েছেন, আদাবরের জুম্মন, শাহীন, ফয়সাল, সোহেল, কাজল, আলামিন ও সাদ্দামসহ ৮-১০ জন তাদের জখম করেছে। রাতে পুলিশ এসেছিল, আমরা থানায় মামলা করতে যাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার পরিদর্শক (অপারেশন) নজরুল ইসলাম বলেন, মধ্যরাতে দুই যুবককে কুপিয়ে আহত করার একটি ঘটনা আমরা জানতে পেরেছি। রাতে একটি টিম ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল। এ বিষয়ে আমাদের একটি টিম কাজ করছে। ঢাকা মেডিকেলে আহত দুজনের চিকিৎসা চলছে। তাদের স্বজনরা অভিযোগ করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা