প্রতীকী ছবি
জাতীয়

গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

সান নিউজ ডেস্ক: রাজধানী শ্যামপুরের জুরাইন কবরস্থান রোডে তিতাস গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০), মো. খলিলুর রহমান (৪৫), মো. জুম্মান (১৯), মো. আজিজুল (৭০) ও মো. আব্দুর রহমান (৬০)।

উদ্ধার করে নিয়ে আসা সেলিম বলেন, আমরা তিতাস গ্যাসে কেউ চাকরি করি না। তবে তাদের সঙ্গে আমরা ১২ মাস কাজ করি। রাতে একটি লাইনে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আমাদের পাঁচ জন শ্রমিক দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। চিকিৎসক দুজনকে ভর্তি করেছেন। বাকি তিন জনকে পর্যবেক্ষণে রেখেছেন। তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: ফের শীর্ষে যুক্তরাষ্ট্রে-জার্মানি

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, মধ্যরাতে জুরাইন থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা