জাতীয়

রাতে কর্মীরা কেন বসে থাকবে

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে সেটাও আমাদের জিজ্ঞাসা। সবকিছু মিলেই আমরা মনে করি, সবাই যেন আইন মেনে চলে। সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে, এটাই আমি আশা রাখি।’

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য করেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসে। এটা কি ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো মিন করে কি, আপনারা নিজেরাও বুঝেন, নিজেরাও জানেন। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনগত সিদ্ধ নয়।’

আরও পড়ুন: ফের শীর্ষে যুক্তরাষ্ট্রে-জার্মানি

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেটা বলছেন, জায়গায় জায়গায় তাদের ওপর ইয়ে (হামলা) করা হচ্ছে। আমি সবাইকে বলব, তাদের ভাষা, তাদের বাক্য এবং তাদের সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কারও উপরে এমন কিছু যাতে না বলেন, যাতে করে তারাও বিক্ষোভ প্রকাশ করে কিংবা প্রতিরোধ তৈরি করে। যত ঘটনা ঘটেছে আমাদের দুই দলের মধ্যে, এমন ধরনের স্লোগান কিংবা বাকবিতণ্ডা হয়েছে, সেজন্যই এই ঘটনাগুলো ঘটছে- আমরা যতটুকু শুনেছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন তাহলে আমাদের করার কিছু আছে।’

আরও পড়ুন: তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোন বিশৃঙ্খলায় লিপ্ত না হয়, তার জন্য তারা খেয়াল রাখবেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা