বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সান নিউজ ডেস্ক: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন: দেশে আরও ৫ জনের প্রাণহানি

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে চা চক্রে যোগ দেন।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল মানবাধিকার কর্মী-সংস্থা

এর আগে দুপুর ২টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন রাষ্ট্রপতি। বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ টুঙ্গিপাড়া পৌঁছান।

বিকেল সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে তিনি মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী দর্শন করবেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা