তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর
জাতীয়

তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

সান নিউজ ডেস্ক : তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান মূলত ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে জাপান

মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি-এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের আগে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটি (তিস্তা) একটি দীর্ঘস্থায়ী সমস্যা। তাই এর সমাধান করা উচিত। তবে এটা মূলত ভারতের ওপর নির্ভর করে।

শনিবার (৩ সেপ্টেম্বর) এএনআই’র টুইটার অ্যাকাউন্টে ৩৭ সেকেন্ডের একটি ভিডিওতে প্রধানমন্ত্রী সাক্ষাৎকার অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

রোববার (৪ সেপ্টেম্বর) সম্পূর্ণ সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বের আলোচনার কথা স্মরণ করে গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বৈঠকের সময় তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত অন্তর্বর্তী চুক্তি শেষ করার জন্য বাংলাদেশের দীর্ঘ দিনের অমীমাংসিত অনুরোধ পুনর্ব্যক্ত করেছিলেন।

আরও পড়ুন : লুটপাট করেছে বিএনপি

সরকার প্রধান তিস্তা নদীর অববাহিকায় নির্ভরশীল লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব এবং জীবিকা বাঁচাতে জোর দিয়েছিলেন, ২০১১ সালের যৌথ বিবৃতি অনুযায়ী, তিস্তার পানির ন্যায্য অংশ বাংলাদেশ পেতে পারে, যার খসড়া চুক্তিটি ইতোমধ্যে ২০২১ সালে এই বিষয়ে উভয় সরকার সম্মত হয়েছে।

প্রতিবেশী বন্ধু দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর নয়াদিল্লি সফর করবেন বলে জানিয়েছে ইউএনবি।

আরও পড়ুন : চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা শুরু হওয়ার আগে ২০১৯ সালে শেষবার ভারত সফর করার পর তিন বছর পর ভারত সফর করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা