জাতীয়

অষ্টম থেকে ওপরের গ্রেডে নিয়োগে থাকছে না কোটা

সরকারি চাকরিতে অষ্টম গ্রেড থেকে ওপরের পদে সরাসরি নিয়োগে কোন কোটা থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব আজ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ(২০ জানুয়ারি, ২০২০) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি কর্ম কমিশন- পিএসসি নবম গ্রেড এবং ১০ম থেকে ১৩তম গ্রেড ছাড়াও অষ্টম গ্রেড বা তার ওপরের গ্রেডের কিছু পদে সরাসরি নিয়োগ দেয়া হয়। আগের পরিপত্রে নবম গ্রেড বা প্রথম শ্রেণি এবং ১০ম থেকে ১৩তম গ্রেড বা দ্বিতীয় শ্রেণি পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হয়। কিন্তু অষ্টম বা তার ওপরের গ্রেডে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটা বণ্টন পদ্ধতি কি হবে, তার সুস্পষ্ট নির্দেশনা ছিল না। এ জন্য পরিপত্রটি সংশোধন করা হলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা