বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী
জাতীয়

বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী

সান নিউজ ডেস্ক : রক্তাক্ত ২১ আগস্ট আজ। বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত নৃশংস গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী।

আরও পড়ুন : থানায় যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

২০০৪ সালের ২১ আগস্টের আজকের এই দিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হন।

বর্বরোচিত নৃশংস গ্রেনেড হামলায় সেদিনের আহতদের অনেকেই এখনো পঙ্গু অবস্থায় দিন যাপন করছেন। নানা শারীরিক যন্ত্রণা ভোগ করছেন।

২০১৮ সালের অক্টোবর মাসে এই মামলায় বিচারিক আদালত ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রদান করেন।

আরও পড়ুন : তাইওয়ানকে ঘিরে চীনা ২১ যুদ্ধবিমান

২১ আগস্টের নির্মম ঘটনাকে উপলক্ষ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেছেন, ‘২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় ও নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন।’

২০০৪ সালের ২১ আগস্টের বর্বরোচিত নৃশংস ঘটনার পর সেই সময় রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। প্রথমে এই মামলাটির তদন্ত করেন মতিঝিল থানার এসআই আমির হোসেন। পরে মামলাটি ডিবি পুলিশে স্থানান্তর হলে মামলার তদন্ত করেন ডিবির ইন্সপেক্টর মো: শামসুল ইসলাম।

পরবর্তিতে সিআইডিতে মামলাটি স্থানান্তর করা হয়। সিআইডিতে স্থানান্তরের পর মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় তৎকালীন এএসপি আব্দুর রশিদ এবং মুন্সি আতিকের ওপর।

আরও পড়ুন : ২১ আগস্ট সীমিত থাকবে যান চলাচল

১/১১ এর তত্ত্বাবধায়কের আমলে সিআইডির এএসপি ফজলুল কবির তদন্ত করেন। তিনি ২০০৮ সালের ১১ জুন ওই মামলায় ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করলেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ২০০৯ সালের আগস্ট মাসে মামলা দু’টির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

২০১১ সালের জুলাই মাসে মামলাটির অধিকতর তদন্ত শেষে সিআইডির এস এস আব্দুল কাহহার আখন্দ আদালতে সম্পূরক চার্জশিট প্রদান করেন। ইতোমধ্যে ২১ আগস্টের ঘটনায় মুফতি হান্নানসহ ৮ হরকাতুল জিহাদ সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

আওয়ামী লীগ সরকারের সময় আদালতে দাখিলকৃত আবেদনে ভয়ংকর গ্রেনেডের উৎস এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা জানার কথা উল্লেখ করা হয়েছিল।

আরও পড়ুন : সন্ত্রাসী হামলায় নিহত ১২

এদিকে সিআইডি কর্মকর্তা ফজলুল কবিরের দেয়া চার্জশিটে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান, তার ভাই মাওলানা মফিজুর রহমান ওরফে অভি, পিন্টুর ছোট ভাই মাওলানা তাজউদ্দিন, মাওলানা আবু তাহের, শরীফ শাহিদুল ইসলাম ওরফে বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডাক্তার জাফর, মুফতি মঈন ওরফে আবু জান্দাল, আবুল কালাম বুলবুল, জাহাঙ্গীর আলম, আরিফ হাসান ওরফে সুমন ওরফে আব্দুর রাজ্জাক, আনিসুল মুরসালিন ওরফে সুজন, তার ভাই মহিবুল মুক্তাকিন ওরফে শাহীন, হোসাইন আহম্মেদ ওরফে তামিম, শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল, ইকবাল, মাওলানা আবু বকর, মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার, রফিকুল ইসলাম গাজী ওরফে শফিক ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে সবুজ ওরফে রতন, উজ্জল ওরফে রতন, জাহাঙ্গির হোসেন ওরফে জাহাঙ্গির বদর ও মাওলানা খলিলুর রহমান ওরফে খলিলকে অভিযুক্ত করা হয়েছিল।

সিআইডি কর্মকর্তা ফজলুল কবিরের চার্জশিটে ২২ জনকে অভিযুক্ত করা হলেও আরও ৬ জনের জড়িত থাকার ব্যাপারে তথ্য ছিল। তাদের মধ্যে ২ জন মারা যাওয়ায় এবং বাকি ৪ জনের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় চার্জশিট থেকে তাদেরকে বাদ দেয়া হয়। ওই সময় মুরসালিন এবং মুত্তাকিন নামের অভিযুক্তরা ভারতের কারাগারে বন্দী ছিল।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের নিহত ৩

২০১১ সালের ৩ জুলাই মাসে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় আদালতে নতুন করে ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট প্রদান করা হয়। এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব:) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুর রহিম, হারিছ চৌধুরী, হানিফ পরিবহনের মালিক মো: হানিফ, ওয়ার্ড কমিশনার আরিফুর রহমান, ইসলামিক ডেমোক্র্যাটিক পার্টির (আইডিপি) আহ্বায়ক মাওলানা আব্দুস সালাম, আব্দুল মজিদ ভাট ওরফে ইউসুফ ভাট, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে গোলাম মোস্তফা, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই রাতুল বাবু ওরফে বাবুল, পুলিশের সাবেক আইজি শহুদুল হক, আশরাফুল হুদা এবং খোদা বক্স, ডিআইজি খান সাঈদ হাসান, এসপি ওবায়দুর রহমান, সাবেক এসপি রুহুল আমিন, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমান, সাবেক এএসপি আব্দুর রশিদ, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব:) সাইফুল ইসলাম ডিউক, লে. কর্নেল (বরখাস্তকৃত) সাইফুল ইসলাম জোয়ার্দার এবং মেজর জেনারেল (অব:) এ টি এম আমিন রয়েছেন।

এদের মধ্যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ২০০৪ সালে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও ৩ জন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নানের ইতোমধ্যে ফাঁসির রায় কার্যকর হয়েছে।

আরও পড়ুন : ছাত্রলীগ এ শিক্ষা দেয়নি, আমি ক্ষমাপ্রার্...

প্রসঙ্গত ২০১৮ সালের ১০ অক্টোবর মাসে বিচারিক আদালত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্টকে কেন্দ্র করে গণমাধ্যমে দেয়া এক বাণীতে বলেছেন, গ্রেনেড হামলা মামলায় দণ্ডিতদের রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে।

আরও পড়ুন : নির্বাচন আসুক, জনপ্রিয়তা প্রমাণ পাবেন

তিনি আরও বলেন, বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে। ওই দিনের ঘটনাকে ইতিহাসের একটি কলঙ্কময় ও নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন বলে উল্লেখ করেছেন তিনি।

সরকার প্রধান মামলার রায়ের ব্যাপারে বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা